All posts Shariful Islam

Article

নতুন ডিজাইনাররা এই ভুলগুলো না জানলে বারবার REJECT হবে!

Shariful Islam
Shariful Islam

July 14, 2026 · 2 min read

নতুন ডিজাইনাররা এই ভুলগুলো না জানলে বারবার REJECT হবে!

নতুন ডিজাইনারদের সবচেয়ে বড় ভুলটা কী জানেন? তারা ভাবেন “আমি ভালো ডিজাইন করলেই সবাই Impress হবে।” কিন্ত বাস্তবতা হলো ক্লায়েন্ট আপনার থেকে শুধু সুন্দর ডিজাইন না বরং আপনার থেকে তারা তাদের প্রবলেমের solution চায়।

নতুন ডিজাইনাররা খুব Passionate থাকে। সারারাত জেগে perfect color, perfect font, perfect concept খুঁজে বেড়ায়। কিন্তু সকালে ক্লায়েন্টের রিপ্লাই  “Nice... but not what I expected.”

এই জায়গাটাই Turning point। আপনি যদি শুধু “সুন্দর ডিজাইন” ভাবেন, reject হবেই। কিন্তু যদি ভাবেন “এই ডিজাইনটা ক্লায়েন্টের problem solve করছে কিনা?”, তখনই আপনি অন্য লেভেলে উঠবেন। প্রতিটা ডিজাইনের একটা উদ্দেশ্য থাকে, Logo মানে কেবল আকৃতি না, এটা একটা ব্র্যান্ডের মূল পরিচয়। Social media post মানে কেবল লাইক না, এটা influence।

একটা ডিজাইন দেখতে যতই সুন্দর হোক, যদি সেটা তার লক্ষ্য পূরণ না করে, তাহলে সেটা ব্যর্থ। প্রত্যেক ক্লায়েন্টের কাজের পেছনে একটা উদ্দেশ্য থাকে: বিক্রি বাড়ানো, ব্র্যান্ড সচেতনতা তৈরি করা, বা অডিয়েন্সের মনে বিশ্বাস গড়ে তোলা। আপনি যদি শুধু “সুন্দর লাগছে” ভেবে কাজ করেন, তাহলে সেই উদ্দেশ্য পূরণ হবে না। ক্লায়েন্ট তখন বলবে “It looks nice, but it doesn’t work.”

আরেকটি বড় ভুল রিসার্চ না করা। নতুন ডিজাইনাররা সরাসরি ডিজাইন শুরু করে দেয়, অথচ সময় নেয় না ব্র্যান্ডের টার্গেট অডিয়েন্স, প্রতিযোগী বা মেসেজ বোঝার জন্য। ফলাফল: ডিজাইন দেখতে ভালো হলেও, তা ব্র্যান্ডের পরিচয়ের সঙ্গে মেলে না। ফিডব্যাক নিতে না জানা আরেকটি ভুল। অনেকে ফিডব্যাককে সমালোচনা ভাবে, অথচ ভালো ডিজাইনাররা সেটাকে ডেটা মনে করে। কারণ প্রতিটি ফিডব্যাক বলে দেয়, কোথায় আপনার চিন্তাটা অডিয়েন্সের সঙ্গে মিলছে না। ডিজাইন হচ্ছে communication, decoration নয়।

যে ডিজাইনার তার কাজ দিয়ে ব্র্যান্ডের ভাষা পরিষ্কারভাবে প্রকাশ করতে পারে, তার কাজই টিকে থাকে। তাই, যদি আপনি ডিজাইন ক্যারিয়ারে স্থায়ীভাবে এগিয়ে যেতে চান

  • প্রতিটি প্রজেক্ট শুরু করেন প্রশ্ন দিয়ে: এই ডিজাইন কাকে সাহায্য করবে এবং কেন?
  • প্রতিটি কালার, ফন্ট ও স্পেসের পেছনে যুক্তি রাখেন।
  • আর প্রতিটি ফিডব্যাককে শেখার সুযোগ হিসেবে নেন।

Reject হওয়া মানে ব্যর্থতা না এটা ইঙ্গিত দেয়, কোথায় আরও স্পষ্ট হতে হবে। যে ডিজাইনার নিজের ভুল গুলো থেকে শিক্ষা গ্রহন করে ধৈর্য ধরে সামনে এগিয়ে যায়, তারাই একসময় ডিজাইন জগতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। হাজার হাজার ডিজাইনার তার থেকে ইন্সপায়ারেশন নেয় এবং ক্লায়েন্টের কাছে সমস্যার সমাধানকারী হিসেবে বিশ্বাসযোগ্য একজন হয়ে উঠে।

71
Enjoyed this? Buy Shariful Islam a coffee
Fuel the next story - paid securely with bKash.

Comments

0

No comments yet - be the first to share your thoughts.