All posts Shariful Islam

Article

প্রাইস শোনার পর ক্লায়েন্ট যখন 'হাওয়া' হয়ে যায় তাকে ফেরানোর একটি জাদুকরী মেসেজ

Shariful Islam
Shariful Islam

July 14, 2026 · 4 min read

প্রাইস শোনার পর ক্লায়েন্ট যখন 'হাওয়া' হয়ে যায় তাকে ফেরানোর একটি জাদুকরী মেসেজ

ক্লায়েন্টের সাথে আপনার চমৎকার কথা হচ্ছে। প্রজেক্টের মিশন, ভিশন, কালার প্যালেট, টার্গেট অডিয়েন্স, সব নিয়ে দুই পক্ষের সে কী উত্তেজনা! মনে হচ্ছে যেন দীর্ঘদিনের হারানো আত্মার আত্মীয় পেয়ে গেছেন। এরপর সময় এলো আসল কথার। ক্লায়েন্ট জানতে চাইলো আপনার চার্জ কেমন! কত পেমেন্ট করতে হবে? আপনি সুন্দর করে প্রজেক্ট প্রোপোজাল সাজিয়ে পাঠালেন সেখানে প্রজেক্টের ডিটেইলস এবং আপনার প্রাইসিং সুন্দর ভাবে দেয়া ছিলো।

​ব্যাস! ওপাশ থেকে পিনপতন নীরবতা। মেসেজ 'Seen' হয়েছে, কিন্তু রিপ্লাই নেই। চ্যাটবক্সে যেন ডিজিটাল বাতাস বইছে। ক্লায়েন্ট স্রেফ 'হাওয়া' হয়ে গেছে! ​ডিজাইনারের লাইফে এই পরিস্থিতির চেয়ে বিরক্তিকর মুহূর্ত খুব কমই আছে। একজন ক্রিয়েটিভ মানুষ হিসেবে তখন মনের ভেতর ইমপোস্টার সিনড্রোম উঁকি দেয়। হাজারটা প্রশ্ন মাথায় ঘোরে "আমি কি বেশি চেয়ে ফেললাম?", "আমার ডিজাইনের কি আসলেই এত দাম নেই?", "নাকি অন্য কোনো সস্তা ডিজাইনার পেয়ে গেল? ইশ, আরেকটু কম চাইলেই মনে হয় কাজটা পেতাম!"

​একটু থামুন। লম্বা একটা শ্বাস নিন। ইমোশন সরিয়ে রেখে লজিক দিয়ে ভাবুন। একজন ডিজাইনার হিসেবে আপনাকে বুঝতে হবে, ক্লায়েন্ট যখন দাম শুনে চুপ হয়ে যায়, তার মানে এই নয় যে আপনার কাজের কোনো ভ্যালু নেই। এর মানে হলো, আপনি যে প্রাইস ট্যাগ দিয়েছেন, ক্লায়েন্ট হয়তো সেই অনুযায়ী ভ্যালু বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট (ROI) মেলাতে পারছে না। তারা ভাবছে, "জাস্ট একটা লোগো বা কয়েকটা ছবির জন্য এত টাকা?" কারণ তারা আপনার পেছনের স্ট্র্যাটেজি, রিসার্চ এবং প্রবলেম সলভিং স্কিলটা দেখছে না, তারা শুধু ফাইনাল ডেলিভারিটা দেখছে।

​তাহলে এখন কী করবেন? রাগে-ক্ষোভে তাকে ব্লক করে দেবেন? নাকি নিজে থেকেই দাম অর্ধেক করে মেসেজ দেবেন? ​কোনোটিই না! আপনি প্রফেশনাল। ক্লায়েন্ট হান্টিং এবং পার্সোনাল ব্র‍্যান্ডিংয়ের সবচেয়ে বড় ট্রিক হলো কখনোই ডেসপারেট বা মরিয়া ভাব দেখানো যাবে না। ক্লায়েন্টকে স্পেস দিন। হয়তো সে বাজেট মেলাচ্ছে, হয়তো পার্টনারের সাথে কথা বলছে, অথবা নিছকই ব্যক্তিগত কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে। ​ঠিক ২ বা ৩ দিন পর তাকে এমন একটি মেসেজ দিন, যেটা তাকে কোনো অপরাধবোধে ভুগতে দেবে না, বরং আপনার পেশাদারিত্বের প্রমাণ দেবে।

এখানে সেই জাদুকরী ফলো-আপ মেসেজটি দেওয়া হলো:

​"হ্যালো [ক্লায়েন্টের নাম],

​আশা করি দারুণ একটা সময় কাটছে!​আমাদের লাস্ট মিটিংয়ের পর আপনার [প্রজেক্টের/ব্র‍্যান্ডের নাম] প্রজেক্টটি নিয়ে আমি আরও কিছু ব্যাপার ভাবছিলাম। আপনাদের বর্তমান যে ভিশন, সেখানে ডিজাইনগুলো কীভাবে আপনাদের কাঙ্ক্ষিত কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করতে পারে, তার একটা রাফ আইডিয়া আমার মাথায় এসেছে।

​প্রাইসিং নিয়ে হয়তো আপনারা ইন্টারনালি আলোচনা করছেন। আমি জানি, যেকোনো বিজনেসে বাজেটের দিকটা খুব গুরুত্বপূর্ণ। যদি বাজেট নিয়ে কোনো কনসার্ন থাকে, তবে আমরা প্রজেক্টের স্কোপ (কাজের পরিমাণ বা ডেলিভারির ধরণ) কিছুটা কাস্টমাইজ করে আপনাদের বাজেটের কাছাকাছি নিয়ে আসার একটা চেষ্টা করতে পারি।

​আর যদি এই মুহূর্তে আপনারা প্রজেক্টটি নিয়ে সামনে না-ও এগোতে চান, তাতেও একেবারেই কোনো সমস্যা নেই! আপনাদের সাথে কথা বলে খুব ভালো লেগেছে, আপনাদের ব্র‍্যান্ড স্টোরিটা দারুন এবং আপনাদের আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে এবং আমি মন থেকেই চাই আপনাদের ব্র‍্যান্ডটি সফল হোক। ​আপনাদের ভাবনাটা জানালে খুশি হবো।

​শুভকামনা,

[আপনার নাম]"


এই মেসেজটি কেন জাদুকরী এবং কেন এটি কাজ করে?

​চাপমুক্ত করা: আপনি তাকে সম্মানের সাথে "না" বলার সুযোগ দিচ্ছেন। সাইকোলজিক্যালি, মানুষ যখন দেখে তাকে জোর করা হচ্ছে না, তখন সে নিজে থেকেই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে।

​ভ্যালু পজিশনিং: আপনি সরাসরি "দাম কমাবো" বলেননি। আপনি বলেছেন "প্রজেক্ট স্কোপ কাস্টমাইজ" করার কথা। এর মানে হলো, আপনার কাজের রেট ঠিকই আছে, শুধু বাজেটের সাথে মেলাতে আপনি হয়তো সার্ভিসের পরিমাণ একটু কমিয়ে অ্যাডজাস্ট করবেন। এতে আপনার প্রিমিয়াম ইমেজ বজায় থাকে।

​রিলেশনশিপ বিল্ড-আপ: কাজ হোক বা না হোক, আপনি তাদের বিজনেসের ভালো চেয়েছেন। এই পজিটিভ অ্যাটিটিউড ক্লায়েন্টের মনে গেঁথে থাকবে। হয়তো এখন কাজ করবে না, কিন্তু ৬ মাস পর বাজেট হলে ঠিকই আপনার কাছে ফিরে আসবে। এটা পরিক্ষীত এমন অনেক ক্লায়েন্ট আমি পেয়েছি যাদের সাথে ৬ মাস আগে কথা বলেছি কিন্তু বাজেট কমানো নিয়ে আপোষ করিনি। তারা নিজেরাই বাজেট জোগাড় করে ৬ মাস পরে আমাকে হায়ার করেছে।

এই স্ট্র‍্যাটেজি তখন কাজ করবে যখন আপনি হবেন আপনার ফিল্ডের মাস্টার! আপনি যদি একটা নীশে এক্সপার্ট হন এবং প্রপার সলিউশন দিতে পারেন তাহলে আপনার কম্পিটিটর ডিজাইনার লক্ষ লক্ষ থাকলেও দিনশেষে ক্লায়েন্টরা আপনাকেই ট্রাস্ট করবে বেশি এবং হায়ার করতে চাইবে বেশি দাম দিয়ে হলেও।

​মনে রাখবেন, প্রতিটি "না" আপনাকে সঠিক "হ্যাঁ" এর এক ধাপ কাছে নিয়ে যায়। আপনার কাজ শুধু সুন্দর ডিজাইন করা নয় বরং একটি ব্যবসার সমস্যার সমাধান করা। যারা আপনার সেই ভ্যালু বুঝবে না, তারা আপনার প্রিমিয়াম ক্লায়েন্ট হওয়ার যোগ্যও না!

141
Enjoyed this? Buy Shariful Islam a coffee
Fuel the next story - paid securely with bKash.

Comments

0

No comments yet - be the first to share your thoughts.